Members Registration

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পিবিআইএল ও কেবিসিসিআইয়ের সমঝোতা

পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বাড়াতে ও বাংলাদেশে কোরীয় বিনিয়োগ উৎসাহিত করতে কৌশলগত অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি (পিবিআইএল) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।

পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বাড়াতে ও বাংলাদেশে কোরীয় বিনিয়োগ উৎসাহিত করতে কৌশলগত অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি (পিবিআইএল) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কেবিসিসিআই সদস্যদের বিনিয়োগ সুবিধা বৃদ্ধি ও কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য উন্নত আর্থিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

গত ৩ মে (সোমবার) কেবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক (এমওইউ) ৩ মে কেবিসিসিআই কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেবিসিসিআই’র সভাপতি  শাহাব উদ্দীন খান, মহাসচিব মিলিয়ন পার্ক, পরিচালক ,চৈতন্য কুমার দে চয়ন, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ অংশীদারত্বের ফলে কেবিসিসিআই সদস্যরা পিবিআইএল থেকে পরামর্শ সেবা, মূলধন সংগ্রহে সহায়তা ও পোর্টফোলিও ব্যবস্থাপনার মতো বিশেষ সেবা পাবেন। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে কোরীয় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা নিয়ে কাজ করবে। এ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাজার উন্নয়নের বিষয়গুলোও গুরুত্ব পাবে। এর লক্ষ্য হলো বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বেসরকারী খাতের সমন্বয়ে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব বলেন, এ সহযোগিতা কৌশলগত বিনিয়োগ সহজ করতে তাদের প্রতিশ্রুতির অংশ। তিনি বিশ্বাস করেন, এ অংশীদারত্বের ফলে কোরিয়া-বাংলাদেশ বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বিদেশী বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দীন খান বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা কোরীয় বিনিয়োগকারীদের জন্য একটি দীর্ঘমেয়াদি বাজার হিসেবে কাজ করবে। তিনি জানান, পিবিআইএলের সঙ্গে এ চুক্তির মাধ্যমে কোরীয় বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজার ও বিনিয়োগ ব্যবস্থার একটি কার্যকর সংযোগ তৈরি হবে।

দ্বিপাক্ষিক এ সহযোগিতার মাধ্যমে দেশের পুঁজিবাজারের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Source: Independent Desk, Saturday, May09, 2026